শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশকে কোনো ফ্যাসিবাদ যেন ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

news-image
নিজস্ব প্রতিবেদক : পুলিশ বাহিনীকে ভবিষ্যতে কোনো ধরনের স্বৈরাচার বা ফ্যাসিবাদী শক্তি যেন ব্যবহার করতে না পারে—এমন সতর্ক অবস্থানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোববার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস-এ পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের স্বাধীনতা ও জনগণের নিরাপত্তা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। অতীতে যেন কোনো অপশক্তি পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

বক্তব্যে ১৯৭১ সালের ২৫ মার্চ রাজারবাগে পাকিস্তানি বাহিনীর হামলার কথা স্মরণ করে তিনি শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধা জানান। তিনি বলেন, সেই ত্যাগ দেশের স্বাধীনতার ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণ শান্তি ও নিরাপত্তা চায়। তাই পুলিশ বাহিনীর দায়িত্ব এখন আরও বেশি গুরুত্বপূর্ণ।

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা দিয়ে কাজ করতে হবে। একই সঙ্গে বাহিনীর পেশাদারিত্ব ও মানবিক আচরণ বজায় রাখার ওপরও জোর দেন তিনি।

অনুষ্ঠানে তিনি দাবি করেন, নির্বাচনী কার্যক্রম ও আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে।

চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬ চলবে আগামী ১৩ মে পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের