শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারবাগে পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

news-image
অনলাইন ডেস্ক : পুলিশ সদস্যদের বার্ষিক আয়োজন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোববার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মাধ্যমে এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ বছরের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ”। চার দিনব্যাপী এই কর্মসূচি চলবে আগামী ১৩ মে পর্যন্ত।

অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল পর্ব। পরে বিভিন্ন ইউনিটের অংশগ্রহণে শৃঙ্খলাবদ্ধ ও বর্ণিল প্যারেড উপস্থাপন করা হয়, যা পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

প্যারেডে নেতৃত্ব দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-সহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।

পুলিশ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাহিনীর কার্যক্রম, পেশাদারিত্ব ও সেবামূলক ভূমিকা তুলে ধরা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের