,

আইভীর জামিন বহাল রাখল আপিল বিভাগ

news-image
অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী-এর বিরুদ্ধে করা পাঁচটি মামলায় দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা পৃথক লিভ টু আপিল আবেদন খারিজ করে রোববার এ আদেশ দেন দেশের সর্বোচ্চ আদালত।

এর ফলে সংশ্লিষ্ট পাঁচ মামলায় হাইকোর্ট থেকে পাওয়া জামিন সুবিধা বহাল থাকছে বলে জানা গেছে।

গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জে নিজ বাসা থেকে আইভীকে আটক করে পুলিশ। পরে মোট ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পরবর্তীতে হাইকোর্ট পাঁচ মামলায় জামিন মঞ্জুর করলেও তা পরে আপিল বিভাগের চেম্বার আদালতে স্থগিত হয়। পরে ১৮ নভেম্বর আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই পাঁচ মামলায় আইভীর জামিন মঞ্জুর করেন।

যেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে ফতুল্লা থানার চারটি হত্যা মামলা—বাসচালক আবুল হোসেন মিজি, আব্দুর রহমান, মো. ইয়াছিন ও পারভেজ হত্যা মামলা। এছাড়া সদর মডেল থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগেও একটি মামলা রয়েছে।

পরে রাষ্ট্রপক্ষ জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করলে গত ৫ মার্চ চেম্বার আদালত হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর মধ্যেই আরও দুটি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ