রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভুলনীতি ও দুর্নীতির কারণে অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছিল’ — মাসরুর রিয়াজ

news-image
নিজস্ব প্রতিবেদক : দেশের সামষ্টিক অর্থনীতির ভিত্তি গত এক দশকে নড়বড়ে হয়ে পড়েছিল বলে মন্তব্য করেছেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. এম মাসরুর রিয়াজ। তার দাবি, আওয়ামী শাসনামলের ভুলনীতি, অনিয়ম ও দুর্নীতির কারণে অর্থনীতির প্রবৃদ্ধি দুর্বল হয়ে যায়।

শুক্রবার এফডিসিতে আসন্ন বাজেটকে কেন্দ্র করে আয়োজিত প্রাক-বাজেট ছায়া সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

মাসরুর রিয়াজ বলেন, অতীতে ব্যাংকিং ও জ্বালানি খাতে অনিয়ম, প্রকল্প ব্যবস্থাপনায় দুর্বলতা এবং রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অর্থনীতিতে কাঙ্ক্ষিত টেকসই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়নি। তার মতে, বেসরকারি বিনিয়োগ, রপ্তানি এবং ক্ষুদ্র ব্যবসা খাতেও ধীরগতি দেখা দিয়েছিল।

তিনি আরও বলেন, অনেক প্রকল্প অতিমূল্যায়িত ছিল এবং বড় প্রকল্পের আড়ালে ব্যাপক অনিয়ম হয়েছে। ছোট প্রকল্পগুলোতেও দুর্নীতি ছিল, যা অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি মন্তব্য করেন, নতুন সরকারকে একটি দুর্বল অর্থনৈতিক ভিত্তি নিয়ে কাজ শুরু করতে হচ্ছে। তবে সঠিক নীতি গ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে পরিস্থিতির উন্নতি সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, দেশের অর্থনীতি এখন চাপের মধ্যে রয়েছে এবং আসন্ন বাজেট হতে হবে বাস্তবভিত্তিক ও জনবান্ধব।

তিনি আরও বলেন, বাজেট বাস্তবায়নে দুর্নীতি বড় চ্যালেঞ্জ। পাশাপাশি কলকারখানা পুনরায় চালু করা, ব্যাংক হিসাব স্বাভাবিক করা এবং শিল্প খাতে আস্থা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনায় সামাজিক সুরক্ষা, ভর্তুকি নীতি এবং প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় লক্ষ্যভিত্তিক বরাদ্দের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।

প্রাক-বাজেট ছায়া সংসদ বিতর্কে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বিজয়ী হয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় রানার্সআপ হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ