,

জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের মূল্য বাড়ানোর যৌক্তিকতা নেই: বাণিজ্যমন্ত্রী

news-image
অনলাইন ডেস্ক : জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি দেখিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে সরকার কঠোর নজরদারি চালাবে।

শুক্রবার সিলেট জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, জ্বালানির দামের অজুহাতে ব্যবসায়ীরা যাতে পণ্যের দাম বাড়াতে না পারেন, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতি তৈরি হয়েছে, সেটিকে সরকার সাময়িক সমস্যা হিসেবে দেখছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলো বাজার পর্যবেক্ষণ অব্যাহত রাখবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের স্বার্থের পরিপন্থী কোনো ধারা থাকলে তা সংশোধনের সুযোগ চুক্তির কাঠামোর মধ্যেই রাখা হয়েছে।

এছাড়া পণ্যের পরিবহন ব্যয় কমাতে দেশের বন্দর ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, সরবরাহ ব্যবস্থা উন্নত না হলে বাজারে ব্যয় কমানো কঠিন হবে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ