,

পর্যায়ক্রমে সেনাবাহিনীকে মাঠ থেকে সরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image
নিজস্ব প্রতিবেদক : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে এগোচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধাপে ধাপে মাঠ পর্যায়ের দায়িত্ব থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বৈঠকটি সিলেট অঞ্চলে পাথর উত্তোলনসহ বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রক্রিয়া অনেকটাই সফল হয়েছে। ফলে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে দীর্ঘ সময় মাঠে রাখার প্রয়োজন থাকবে না।

তিনি আরও বলেন, একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং পুলিশকে আরও কার্যকর ও সংগঠিত বাহিনী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিস্থিতির উন্নতি বিবেচনায় নিয়ে সেনাবাহিনীর দায়িত্ব ধীরে ধীরে কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

তবে এই প্রক্রিয়া কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে পুলিশ, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

চলমান অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী এককভাবে এবং যৌথভাবে এসব অভিযান পরিচালনা করছে।

তার দাবি, এসব কার্যক্রমের ফলে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ