,

এ পর্যন্ত ৪৮ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন

news-image
বাসস

চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১২৩টি ফ্লাইটের মাধ্যমে ৪৮ হাজার ২২৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত এসব ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।

হজ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত দুইজন নারীসহ মোট ১০ জন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৮ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন।

এছাড়া হজযাত্রীদের চিকিৎসা সেবাও অব্যাহত রয়েছে। সৌদি মেডিকেল টিম এ পর্যন্ত ১৫ হাজার ৮১৪ জনকে সরাসরি চিকিৎসা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ১১ হাজার ৯৫৫ জন সেবা পেয়েছেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পেয়েছেন। তাদের যাত্রা পরিচালনায় ৬৬০টি এজেন্সি কাজ করছে।

বিমান সংস্থার তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৭টি ফ্লাইটে ২২ হাজার ৭৯১ জন, সৌদি এয়ারলাইন্সের ৪৫টি ফ্লাইটে ১৭ হাজার ৩৪৫ জন এবং ফ্লাইনাসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৯১ জন ইতোমধ্যে সৌদি পৌঁছেছেন। বাকি যাত্রীরা পর্যায়ক্রমে সেখানে যাবেন।

এর আগে ১৭ এপ্রিল প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করে। হজ অফিসের তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজারের বেশি হজযাত্রী এবার হজ পালন করছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফ্লাইট দেশে ফিরবে বলে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ