,

শিক্ষাখাতে বড় পরিবর্তনের ঘোষণা, জিডিপির ৫ শতাংশ ব্যয়ের পরিকল্পনা সরকারের

news-image
অনলাইন ডেস্ক : দেশের শিক্ষাখাতে বড় ধরনের সংস্কারের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার শিক্ষায় প্রয়োজনীয় বিনিয়োগ বাড়াতে বদ্ধপরিকর।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষাখাতকে আধুনিক ও মানসম্মত করতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৫ শতাংশ ব্যয়ের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সময়ে শিক্ষাখাতে বরাদ্দ খুবই সীমিত ছিল এবং তা দেড় শতাংশের বেশি কখনো যায়নি। ফলে কাঙ্ক্ষিত দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, শুধু প্রাথমিক শিক্ষা নিশ্চিত করাই নয়, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের ওপরও জোর দিতে হবে। এ লক্ষ্যে ডিজিটাল ও ইন্টারেক্টিভ ক্লাসরুম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

তার মতে, আগের সরকারের সময়ে ডিজিটাল শিক্ষাব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন হয়নি এবং সেখানে জবাবদিহিতা ও স্বচ্ছতার ঘাটতি ছিল।

বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক কাঠামোর মধ্যে নিয়ে যেতে কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ