,

‘অন্যান্য দেশের তুলনায় তেলের দাম নিয়ন্ত্রণে আছে’: প্রধানমন্ত্রী উপদেষ্টা

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, সরকার দেশি-বিদেশি স্কলারদের সঙ্গে আলোচনা, আন্তর্জাতিক দরপত্র ও বিকল্প উৎস ব্যবস্থার মাধ্যমে জ্বালানি সাপ্লাই স্থিতিশীল রেখেছে।

ঢাকার বনানীর হোটেল শেরাটনের অ্যানেক্স অডিটোরিয়ামে ‘দ্য ল কম্পাস ডায়ালগ’ অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি জানান, বৈশ্বিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকার দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিটি সুযোগ কাজে লাগাচ্ছে।

মাহদী আমিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী নীতি প্রয়োগ করছে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক মূল্যবোধ, বাকস্বাধীনতা এবং মানবাধিকার রক্ষা করে পারস্পরিক সহাবস্থান ও শান্তিপূর্ণ রাজনীতি নিশ্চিত করা সরকারের লক্ষ্য।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ