রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাব্যতা জরিপ শেষ পর্যায়ে: পানি সম্পদ মন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি, সমীক্ষা ও সম্ভাব্যতা জরিপ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। শিগগিরই সরকার একনেক সভায় প্রকল্পটি উপস্থাপন করে সিদ্ধান্ত নেবে।

বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি জানান, “স্টাডি রিপোর্ট, কারিগরি পর্যালোচনা ও সমীক্ষা শেষ হয়েছে। একনেক সভায় প্রকল্প উপস্থাপন হলে সিদ্ধান্ত নেওয়া হবে।”

মন্ত্রী আরও বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প দেশের প্রায় তৃতীয়াংশ মানুষের জন্য গুরুত্বপূর্ণ। এটি শুধুমাত্র সেচ সুবিধা নয়, বরং পানির প্রবাহ নিয়ন্ত্রণ, মৎস্য চাষ ও কৃষি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নর্থ বেঙ্গলের প্রায় ২৪টি জেলা এ প্রকল্প থেকে উপকৃত হবে।

পানি সম্পদ মন্ত্রী জানান, খাল-খনন কর্মসূচি চলমান রয়েছে। বর্ষা মৌসুম শুরুর আগে চাঁদপুর ও ফেনীতে প্রধানমন্ত্রী খাল-খনন কর্মসূচি উদ্বোধন করবেন। আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। চাঁদপুরে উদ্বোধন হবে ১৬ মে, ফেনীতে ২৫ মে।

পদ্মা ব্যারেজ ছাড়াও তিস্তা মহাপরিকল্পনার ফিজিবিলিটি স্টাডি ও সম্ভাব্য উপকারিতা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ