,

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে সমস্যা অনেক কমবে: তথ্যমন্ত্রী

news-image

বাসস
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমে সত্যিকারের পেশাদারিত্ব প্রতিষ্ঠা করা গেলে খাতের বিভিন্ন সমস্যা স্বয়ংক্রিয়ভাবে হ্রাস পাবে।

আজ সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে মন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, “সরকার জনগণকে সঠিক ও অবাধ তথ্য পৌঁছে দিতে এবং ভুল তথ্য থেকে সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

প্রতিনিধি দল ইলেকট্রনিক মিডিয়ার চ্যালেঞ্জ, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে। তথ্যমন্ত্রী বলেন, “আমাদের নীতি এখনও এনালগ, কিন্তু চ্যালেঞ্জ ডিজিটাল যুগের। দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নীতিমালা আধুনিকীকরণ জরুরি।”

তিনি আরও জানান, সরকার কোনো কিছু চাপিয়ে দেয় না বরং সহায়ক (‘ফেসিলিটেটর’) ভূমিকা রাখবে। গণমাধ্যম সংশ্লিষ্ট স্থায়ী ও টেকসই সমাধানের জন্য একটি ‘গণমাধ্যম কমিশন’ গঠন করা হবে, যেখানে অংশীজনদের সুস্থ ঐকমত্য এবং গঠনমূলক পরামর্শ গুরুত্ব পাবে।

সাক্ষাৎ ও মতবিনিময় সভায় বিজেসি চেয়ারম্যান ফাহিম আহমেদ, সদস্য সচিব ইলিয়াস হোসেন এবং ট্রাস্টি সদস্য রেজোয়ানুল হক, তালাত মামুন ও নূর সাফা জুলহাজ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ