,

দেশে এসেছে ১৫ লাখ ডোজ টিকা: স্বাস্থ্যমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : দেশে মাত্র ২৪ দিনের মধ্যে বড় পরিমাণ টিকার মজুত নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানান, আজ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ লাখ ডোজ টিকা একসঙ্গে দেশে এসেছে। এছাড়াও ৯ হাজার ডোজ টিডি-টিটাস সিরিজের টিকাও গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, “এটি একটি রেকর্ড চালান। টিকা সরবরাহের এই কার্যক্রম নিয়মিতভাবে চলবে এবং প্রতি সপ্তাহে নতুন চালান আসবে।” তিনি জানান, আগামী ১০ মে আরও এক কোটি ৮ লাখ ডোজ এমআর, টিডি, বিসিজি, ওপিভি ও পেন্টাভ্যালেন্ট টিকা দেশে পৌঁছাবে এবং সরবরাহ ব্যবস্থায় যুক্ত হবে। সেপ্টেম্বর ২০২৬ সালের মধ্যে দেশের জন্য একটি নিরাপদ বাফার স্টক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

সাখাওয়াত হোসেন বকুল বলেন, “বর্তমানে দেশে টিকার কোনো সংকট নেই এবং স্টক ঘাটতির আশঙ্কা নেই।” তিনি ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্যাভি এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্ত্রী আরও জানান, গত মাসের ৪ তারিখ থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচিতে ইতোমধ্যে ৯৩ শতাংশ লক্ষ্য অর্জিত হয়েছে এবং শীঘ্রই শতভাগ লক্ষ্য অর্জন সম্ভব হবে। হাম মোকাবিলার জন্য, টিকা দেওয়ার পর শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগে।

তিনি উল্লেখ করেন, অতীতে টিকা সংকটের মূল কারণ পর্যাপ্ত মজুত না থাকা এবং নিয়মিত ক্যাম্পেইন না করা ছিল, তবে বর্তমান সরকারের উদ্যোগ ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ