,

গরুর হাটে চাঁদাবাজি হবে না, কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

news-image

অনলাইন ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, এবার কোরবানির সময় গরুর হাটে চাঁদাবাজি বা অনিয়মের কোনো সুযোগ থাকবে না। এই হুঁশিয়ারি তিনি বুধবার সকালে গাবতলী হাট পরিদর্শনের সময় দিয়েছেন।

প্রতিমন্ত্রী জানান, কোরবানির পশু আনা-নেওয়ার সময় সড়কে চাঁদাবাজি হলে সরকার সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেবে। এছাড়া হাটের চারপাশে যানজট এড়াতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, অননুমোদিত স্থানে হাট বসানো যাবে না এবং হাটের সীমানার বাইরে কেউ পশু রাখতে পারবে না।

হাটের নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র‍্যাব মোতায়েন থাকবে। এছাড়া ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবকও নিরাপত্তায় থাকবে। প্রতিমন্ত্রী আরও জানান, নকল টাকা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে এবং জরুরি সেবার জন্য মেডিকেল বুথ স্থাপন করা হবে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ