,

এরশাদের মতো দেশ চালালে পরিণতিও তার মতো হবে: আসিফ মাহমুদ

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের মতো দেশ পরিচালনা করলে পরিণতিও একইরকম হবে। তিনি বর্তমান সরকারের প্রতি এই হুঁশিয়ারি দেন।

মঙ্গলবার রাজধানীর বাংলামোটর রূপায়ণ টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকের যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, “এরশাদ সারাদেশে প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন; বর্তমান সরকারও একইভাবে দেশ পরিচালনা করতে চাচ্ছে।”

আসিফ মাহমুদ আরও জানান, বিগত ১৭–১৮ বছরে সরকার বারবার গণতন্ত্রকে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করেছে। নির্বাচিত হওয়ার পর তারা গণতন্ত্র ভুলে গেছে এবং সব গুরুত্বপূর্ণ পদে নিজের লোক নিয়োগ করেছে। যারা নির্বাচনে পরাজিত হয়েছে বা মনোনয়ন পায়নি, তাদের দিয়ে স্থানীয় সরকার পরিচালনার চেষ্টা চলছে।

তিনি সরকারকে সতর্ক করে বলেন, “দ্রুত নির্বাচন আয়োজন করুন এবং স্থানীয় সরকারের অচল অবস্থা দূর করুন। নইলে এরশাদের মতো দেশ চালালে এরশাদের মতো পরিণতি ভোগ করতে হতে পারে।”

এছাড়া পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, “উগ্রপন্থিরা ক্ষমতায় আসায় ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পরিস্থিতি কেমন হবে তা নিয়ে শঙ্কা আছে। তবে বাংলাদেশ নিজের অভ্যন্তরীণ বিষয় দেখার জন্য যথেষ্ট সক্ষম, এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক লড়াই অব্যাহত রাখব।”

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ