রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে অযথা উদ্বেগের প্রয়োজন নেই: বাণিজ্যমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, “আন্তর্জাতিক চুক্তি সবসময় দুই পক্ষের সমন্বয়ে গঠিত হয়। উভয় দেশের স্বার্থ বিবেচনা করে ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি করা হয়, তাই এ নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই।”

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

মন্ত্রী আরও বলেন, “চুক্তিটি উত্তরাধিকার সূত্রে পাওয়া এবং এটি চাইলেই বাতিল করা যায় না। দেশের স্বার্থ সংরক্ষণই সরকারের মূল লক্ষ্য। যদি কোনো ধারা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হয়, তবে চুক্তির মধ্যেই তা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।”

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে একটি তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান খন্দকার আব্দুল মুক্তাদির। বাংলাদেশ ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যাখ্যা জমা দিয়েছে এবং সেই প্রেক্ষিতে নিজেদের অবস্থান জানিয়েছে।

মন্ত্রী দেশে উৎপাদন ও বাণিজ্য পরিস্থিতি তুলে ধরে বলেন, “বাংলাদেশে কোনো ‘ওভার ক্যাপাসিটি’ নেই এবং ডাম্পিংয়ের অভিযোগ ভিত্তিহীন। রপ্তানি করা পণ্য, বিশেষ করে তৈরি পোশাক, কঠোর আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তৈরি হয় এবং শ্রম আইন লঙ্ঘন বা শিশুশ্রমের কোনো সুযোগ নেই।”

তিনি বলেন, চুক্তির মধ্যেই সংশোধন ও সমন্বয় করার সুযোগ রয়েছে, তাই অতিরিক্ত উদ্বেগ বা আতঙ্কের কোনো কারণ নেই। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার পাশাপাশি উভয় পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ