,

নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ঘোষণা, ইসির গেজেট প্রকাশ

news-image

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক গেজেট মঙ্গলবার প্রকাশিত হয়েছে।

সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান জানান, আদালতের নির্দেশে নুসরাতের মনোনয়ন গ্রহণের পর সোমবার তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছিল।

জাতীয় সংসদে মোট ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। এর মধ্যে ৪৯ জন শপথ গ্রহণ করেছেন। জামায়াত নেতৃত্বাধীন জোট ১৩টি আসন পেয়েছে, যার মধ্যে ১২ প্রার্থী ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছেন। জোটের মোট ১৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন; এর মধ্যে এক প্রার্থীর মনোনয়ন বাতিল হয় এবং আরেকজনের মনোনয়ন প্রথমে গ্রহণ করা হয়নি। পরে আদালতের নির্দেশে নুসরাতের মনোনয়ন বৈধ হিসেবে স্বীকৃত হয়েছে।

এবার গেজেট প্রকাশের মাধ্যমে নুসরাতকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী এখন সংসদ সচিবালয় তার শপথ অনুষ্ঠানের আয়োজন করবে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ