,

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত একটি সভায় তিনি জানান, সরকারের ওপর জনগণের পূর্ণ ম্যান্ডেট রয়েছে এবং বিভিন্ন সংস্থাকে পুনর্গঠন ও শৃঙ্খলায় ফিরিয়ে আনতে সময়ের প্রয়োজন।

মন্ত্রী বলেন, পুলিশ প্রশাসনে সাম্প্রতিক বদলি ও বাধ্যতামূলক অবসর কোনো রাজনৈতিক বিষয় নয়, বরং নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। ২০২৪ সালের ৫ আগস্টের পর জামিনে মুক্ত অপরাধীদের নজরদারি রাখা হচ্ছে যাতে তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

তিনি আরও জানান, ১ মে থেকে সারাদেশে মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ যৌথ অভিযান চালানো হচ্ছে। মাদক ব্যবসার মূল সিন্ডিকেট ও সীমান্ত চোরাচালান রোধ করা সরকারের প্রধান লক্ষ্য। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে পুলিশের ইউনিফর্ম নিয়ে অসন্তোষের পরিপ্রেক্ষিতে নতুন ইউনিফর্ম নীতিগতভাবে গৃহীত হয়েছে। মেট্রোপলিটন ও জেলা পুলিশের শার্টের রঙ আগের মতো বহাল থাকলেও প্যান্টের জন্য ‘খাকি’ রঙ নিশ্চিত করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে উখিয়া ও টেকনাফে প্রায় ১২–১৪ লক্ষ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ