,

পুলিশের শার্ট আগের রকম, প্যান্ট হবে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

news-image

অনলাইন সংবাদ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের ইউনিফর্মে শার্ট আগের মতোই থাকবে, তবে প্যান্টের রঙ পরিবর্তন করে খাকি করা হবে। সোমবার সচিবালয়ে ‘রোহিঙ্গা নাগরিকদের ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা’ বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশব্যাপী পুলিশ বাহিনীর বিদ্যমান পোশাক নিয়ে কেউ সন্তুষ্ট নয়। তাই আমরা পুলিশদের আবেদনের ভিত্তিতে নতুন পোশাকের ব্যবস্থা করেছি। শার্ট আগের মতোই রাখা হয়েছে, তবে প্যান্টের রঙ খাকি করা হয়েছে। পুরো প্রক্রিয়ায় পুলিশদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং এটি ধীরে ধীরে প্রয়োগ করা হবে।”

তিনি আরও বলেন, “এটি এখনও অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, তবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পোশাক প্রস্তুত করার জন্য সময় লাগবে, কারণ কাপড় ও প্রোডাকশনের কাজ এখন চলছে।”

এছাড়া এক সাংবাদিকের বিদেশযাত্রা আটকা পড়ার প্রসঙ্গে তিনি বলেন, “আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব।”

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ