,

দেশে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ, আমদানির প্রয়োজন নেই: মন্ত্রী

news-image

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, চাহিদা অনুযায়ী দেশে পর্যাপ্ত গবাদিপশু মজুত রয়েছে, তাই এবার আমদানির প্রয়োজন হবে না।

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এ বছর সারাদেশে প্রায় ১ কোটি ২৪ লাখের বেশি গরু, মহিষ, ছাগল ও ভেড়া কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। তার মতে, এতে করে বাজারে পশুর দামও সহনীয় পর্যায়ে থাকবে।

মন্ত্রী আরও বলেন, গত বছরের মতো এবারও সীমান্ত হাট থেকে পশু আমদানির অনুমতি দেওয়া হবে না এবং আগেই এসব হাটের কার্যক্রম বন্ধ করা হয়েছে।

তিনি জানান, ঢাকাসহ সারাদেশে মোট ৩ হাজার ৬০০টির বেশি পশুর হাট বসবে, যার মধ্যে শুধু ঢাকাতেই থাকবে ২৭টি হাট। সড়কে বিশৃঙ্খলা এড়াতে নির্ধারিত স্থানেই হাট বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া অনলাইনে পশু কেনাবেচায় কোনো খাজনা দিতে হবে না বলেও জানান তিনি। প্রতিটি হাটে পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভেটেরিনারি টিম থাকবে এবং পরিবহনের সময় চাঁদাবাজি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ