,

ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় নোটিশ, না মানলে পরোয়ানা

news-image

ঢাকা মহানগরে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় এবার প্রযুক্তিনির্ভর ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। সিসি ক্যামেরায় ধারণ করা ছবি ও ভিডিওর ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো শুরু করেছে ডিএমপি।

রোববার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট গাড়ির মালিক বা চালকের ঠিকানায় অটো নোটিশ পাঠানো হচ্ছে। নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ে হাজির হয়ে জরিমানা পরিশোধ করতে হবে।

যদি কেউ নোটিশ উপেক্ষা করেন, তাহলে পরবর্তী ধাপে তার বিরুদ্ধে সমন কিংবা গ্রেপ্তারি পরোয়ানা জারির মতো আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যানজট কমানো ও ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সিগন্যাল পয়েন্টে উন্নত প্রযুক্তির সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে লাল বাতি অমান্য, উল্টো পথে চলাচল, অবৈধ পার্কিংসহ বিভিন্ন অপরাধ শনাক্ত করে ডিজিটাল পদ্ধতিতে মামলা করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, এই প্রক্রিয়ার বাইরে কোনো ধরনের আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করতে। প্রতারণার আশঙ্কা থাকলে নিকটস্থ থানায় যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ