,

জ্বালানি সংকট সামলাতে সংসদীয় বিশেষ কমিটির কাজ শুরু

news-image
বাসস

দেশের বিদ্যমান জ্বালানি সংকট মোকাবেলায় করণীয় নির্ধারণ ও সুপারিশ তৈরির লক্ষ্যে জাতীয় সংসদের একটি বিশেষ কমিটি কার্যক্রম শুরু করেছে। রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রথম বৈঠকে এই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এতে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সংশ্লিষ্ট সংসদ সদস্যরা অংশ নেন।

শুরুর দিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে একটি উপস্থাপনা করা হয়, যেখানে সংকটের কারণ, চ্যালেঞ্জ এবং সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরা হয়। উপস্থাপিত কার্যক্রমে কমিটির সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।

পরে বৈঠকে জ্বালানি খাতের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সদস্যরা নিজ নিজ মতামত ও সুপারিশ তুলে ধরেন, যা ভবিষ্যতে কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

এ বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ