,

পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

news-image

রোববার (৩ মে) বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এ সিদ্ধান্তের আওতায় ১৬ জন ডিআইজি এবং একজন অতিরিক্ত ডিআইজি রয়েছেন। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে, যেখানে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুসারে জনস্বার্থ বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়ম অনুযায়ী অবসর-সংক্রান্ত সব ধরনের সুবিধা পাবেন বলেও জানানো হয়েছে।

এর আগে, গত ২২ এপ্রিলও একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল। সেদিন ১১ জন ডিআইজি ও ২ জন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তারা বিভিন্ন ইউনিট ও দপ্তরে দায়িত্ব পালন করছিলেন।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ