,

সচিবালয় থেকে হেঁটে ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সচিবালয় থেকে হেঁটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার সকাল ১০টা ২০ মিনিটে সচিবালয়ের নিজ দপ্তর থেকে হেঁটে তিনি সম্মেলনস্থলে যান।

এ সময় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

অন্যান্য বছরের মতো এবারও মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে, মন্ত্রী ও সচিবদের উপস্থিতিতে চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হচ্ছে আজ। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনের উদ্বোধন করবেন। এরপর মুক্ত আলোচনায় অংশ নেবেন বিভাগীয় কমিশনার ও ডিসিরা।

এবারের সম্মেলন উপলক্ষে জেলা প্রশাসকেরা মোট ১৭২৯টি ধারণা প্রস্তাব দিয়েছেন। সেখান থেকে ৪৯৮টি প্রস্তাব সম্মেলনের আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এর মধ্যে জনসেবা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা বৃদ্ধি, জনদুর্ভোগ হ্রাস, রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ ইত্যাদি বিষয়ে ডিসিদের সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে। এ সম্মেলনে জেলা প্রশাসক ও কমিশনারেরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা, স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দিকনির্দেশনা গ্রহণের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করার সুযোগ পাবেন ডিসিরা।

গত সম্মেলনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ৪০০টি প্রস্তাব বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এর মধ্যে স্বল্পমেয়াদি ৬১ শতাংশ, মধ্যমেয়াদি ৩৫ শতাংশ এবং দীর্ঘমেয়াদি ১৬ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ