রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই পুলিশসহ ৩ জনের যাবজ্জীবন

news-image

আদালত প্রতিবেদক : ‎রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে ২৭ বছর আগে সোর্স জালাল আহমেদ শফি হত্যা মামলায় দুই পুলিশ সদস্যসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

‎‎গত বৃহস্পতিবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোসাদ্দেক মিনহাজ এই রায় ঘোষণা করেন। যা আজ রোববার ওই আদালতের বেঞ্চ সহকারী সায়েদুর রহমান নিশ্চিত করেছেন।

‎‎যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- হাবিলদার মো. বিল্লাল হোসেন, কনস্টেবল মো. আবদুর রউফ ও ডিবির ক্যান্টিনের পরিচালক মো. আনোয়ার হোসেন।

‎‎রায়ে আসামিদের দণ্ডের পাশাপাশি প্রত্যেকের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

‎‎রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

‎‎রায়ে আসামি ড্রাইভার আব্দুল মালেকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত। আর মামলার প্রধান আসামি মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. জিয়াউল হাসান মামলার বিচার চলাকালে মারা গেছেন।

‎‎১৯৯৯ সালের ২৫ মার্চ মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ছাদের পানির ট্যাংক থেকে জালালের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

‎‎ওই ঘটনায় লাশ শনাক্ত হওয়ার আগেই ১৯৯৯ সালের ২৬ মার্চ রমনা থানার অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন তৎকালীন এসআই এসএম আলী আজম সিদ্দিকী। লাশ শনাক্ত হওয়ার পর ওই বছর ৪ এপ্রিল নিহতের ছেলে আব্বাসউদ্দিন আরেকটি মামলা করেন।

‎‎আব্বাসউদ্দিনের মামলার এজাহার অনুযায়ী, নিহত জালাল ছিলেন মাইক্রোবাস চালক। প্রথমে নিজের মাইক্রোবাস চালাতেন। পরে নিজের মাইক্রোবাস বিক্রি করে ভাড়ায় চালাতেন। ডিবি পুলিশ কোনো গাড়ি রিক্যুইজিশন করলে সে গাড়ি চালানোর জন্য তাকে ডাকা হতো। সে কারণে ডিবি অফিসের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে।

‎‎আসামি জিয়াউল হাসান ও এসআই আরজু প্রায়ই তাকে ডেকে নিতেন। ১৯৯৯ সালের ২০ মার্চ মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়ার বাসা থেকে গাড়ির লাইসেন্স ও চেক বই নিয়ে রাত ৩টায় ডিবি অফিসের উদ্দেশে বের হন জালাল। তারপর কয়েক দিন বাড়িতে না ফেরায় পরিবারে ধারণা হয়, তিনি ঢাকার বাইরে গেছেন। ওই বছর ৩১ মার্চ কয়েকজন লোক বাসায় এসে জালালের ছবি দেখিয়ে পরিচয় জানতে চায়। এরপর পরিবারের লোকজন ঢাকা মেডিকেলে গিয়ে জালালের লাশ শনাক্ত করে।

‎‎১৯৯৯ সালের ১৩ মার্চ জালাল বিমানবন্দর এলাকায় একটি সোনা চোরাচালানকারী চক্রের তথ্য অন্য একটি গোয়েন্দা দলকে দেওয়ায় ক্ষুদ্ধ হন জিয়াউল। ১৯ মার্চ রাতে অন্য আসামিদের সহযোগিতায় জালালকে বাসা থেকে ডেকে নিয়ে খুন করা হয়। আর লাশ লুকানো হয় ডিবি কার্যালয়ের ছাদে পানির ট্যাংকের ভেতরে।

‎‎ওই ঘটনা সেসময় ব্যাপক আলোড়ন তোলে। হত্যাকাণ্ডের মাত্র ৫ মাসের মধ্যে ১৯৯৯ সালের ৯ অগাস্ট সিআইডির তৎকালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) মুন্সি আতিকুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন।

‎‎চার্জশিটে হত্যার কারণ সম্পর্কে বলা হয়, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অবৈধ স্বর্ণ, হেরোইন ও মাদক চোরাচালানের তথ্য পাওয়ার জন্য জালালকে ‘সোর্স’ হিসাবে ব্যবহার করতেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জিয়াউল আহসান। এ মামলার আসামিরা জালালের তথ্যের ভিত্তিতে চোরাকারবারিদের আটক করে চোরাচালানের পণ্য হস্তগত করতেন। কিন্তু জালালকে তার বখরা থেকে বঞ্চিত করা হতো।

‎‎২০০০ সালের ১০ জুলাই সালে আসাসিদের বিরুদ্ধর অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করে।

 

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ

কার্যাদেশের দুবছরেও শুরু হয়নি বেবিচকের ৯ ভবনের কাজ

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

সচিবালয় থেকে হেঁটে ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী

ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জন্মের ২১ দিন পর চলে যান মা, বাবা পিটুনিতে নিহত

বেনজীরের বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ ১৩ মে

ক্রিকেটের পর রাজনীতিতেই থাকতে চান সাকিব, পছন্দে একমাত্র আওয়ামী লীগ

নজরদারি এড়িয়ে নির্ভুল হামলা—হিজবুল্লাহর নতুন ড্রোন কৌশল

‎‎হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট, ‎১২৯ জনকে অব্যাহতির আবেদন

মধ্যপ্রাচ্যে ৮৬০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু