,

পাম্পে জ্বালানি সংকটের জন্য তেল কোম্পানির গাফিলতির অভিযোগ জ্বালানিমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক সময়ে জ্বালানি সংকটের কারণে দেশের বিভিন্ন পাম্পে যে ভোগান্তি তৈরি হয়েছিল, তার জন্য তেল বিপণনকারী কোম্পানিগুলোর অবহেলাকেই দায়ী করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, জ্বালানি সরবরাহে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে যথাযথভাবে নির্দেশনা অনুসরণ করেনি। ফলে সংকট আরও তীব্র হয়েছে।

মন্ত্রী জানান, পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি তৈরি হওয়ার পেছনে কিছু ‘কৃত্রিম’ কারণও ছিল এবং এর সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্য জড়িত থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। একই সঙ্গে তিনি স্বীকার করেন, সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার দায়িত্ব পালনে ঘাটতিও ছিল।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে পাম্পে আগের মতো ভিড় নেই, যা পরিস্থিতির উন্নতির ইঙ্গিত দেয়। দায়িত্ব নেওয়ার পর গত আড়াই মাস ধরে তিনি মূলত বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়েই কাজ করছেন বলেও জানান।

এ সময় মন্ত্রী গবেষণাখাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, দীর্ঘদিন ধরে বড় বাজেট হলেও গবেষণায় পর্যাপ্ত বরাদ্দ না থাকলে দেশকে অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ