রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

news-image

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত মোট ১০০টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৪০ হাজার ১৭৭ জন বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে এ পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের বুলেটিনে এ তথ্য প্রকাশ করা হয়।

তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ হাজার ১০৬ জন হজযাত্রী ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সের একাধিক ফ্লাইটে এসব হজযাত্রী পরিবহন করা হয়েছে।

হজে গিয়ে মৃত্যুবরণকারী ৭ জনই পুরুষ। তাদের মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান। সর্বশেষ মদিনায় রংপুরের এক হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানানো হয়। এটি চলতি হজ ব্যবস্থাপনায় সরকারি ব্যবস্থাপনার প্রথম মৃত্যু।

এর আগে বিভিন্ন সময়ে মক্কা ও মদিনায় আরও কয়েকজন হজযাত্রীর মৃত্যু হয়েছে, যাদের বয়স ৫০ থেকে ৭০ বছরের বেশি ছিল।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে এবারের হজ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ১৮ এপ্রিল শুরু হয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ