রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

news-image
অনলাইন ডেস্ক : জাতীয় পতাকাবাহী সংস্থা Biman Bangladesh Airlines যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান Boeing-এর কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে। এর মধ্যে ১০টি ওয়াইড বডি এবং ৪টি ন্যারো বডি বিমান রয়েছে।

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উভয় পক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের জাতীয় এয়ারলাইন্সকে আধুনিক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই উড়োজাহাজগুলো বহরে যুক্ত হলে সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, সরকার তাদের ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে এবং বিমান খাতকে আধুনিকায়নের অংশ হিসেবেই এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এটি কেবল বাণিজ্যিক চুক্তি নয়, বরং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারেও ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের বেসামরিক বিমান খাতে এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা, কূটনীতিক এবং উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ