রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমজীবী মানুষই উন্নয়নের মূল শক্তি—প্রধানমন্ত্রীর বিশ্বাস: মাহদী আমিন

news-image

প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, দেশের অগ্রগতি ও অর্থনৈতিক সমৃদ্ধির পেছনে শ্রমজীবী মানুষের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের নিরলস পরিশ্রমেই শিল্প, কৃষি ও অবকাঠামোর মতো খাতগুলো শক্তিশালী ভিত্তি পায়।

শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন উল্লেখ করেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ তৈরি এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা—এসব বিষয় একটি দায়িত্বশীল সরকারের অগ্রাধিকার হওয়া উচিত। তিনি বলেন, শ্রমবান্ধব নীতি ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

বক্তব্যের শুরুতে তিনি ১৮৮৬ সালের শিকাগোর শ্রমিক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের কথা স্মরণ করেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমজীবী মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছিলেন। বিশেষ করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বাংলাদেশের অর্থনীতিকে নতুন ভিত্তি দেয়। পরবর্তী সময়েও বিভিন্ন সরকার শ্রমিক কল্যাণে আইন প্রণয়ন, মজুরি নির্ধারণ এবং কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এ খাতকে এগিয়ে নিয়েছে।

মাহদী আমিন জানান, আন্তর্জাতিক মান বজায় রেখে শ্রমিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে সময়মতো বেতন-ভাতা প্রদান, মজুরি পর্যালোচনা, নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করা এবং প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনাও এর অংশ।

তিনি বলেন, শ্রমিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা গেলে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। এ জন্য সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন তিনি।

এছাড়া তিনি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। ভিন্নমত থাকলেও দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, মন্ত্রী, শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ