,

রেমিট্যান্স খাতের ভিত্তি গড়েছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

news-image
অনলাইন ডেস্ক  : রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তার সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েই।

শুক্রবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি জানান, জিয়াউর রহমানের উদ্যোগেই দেশের শ্রম খাতে গুরুত্বপূর্ণ নীতিমালা প্রবর্তন হয় এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। বিশেষ করে ১৯৭৬ সালে জনশক্তি বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং মধ্যপ্রাচ্যসহ বহু দেশে শ্রমিক পাঠানোর উদ্যোগ বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা আয়ের নতুন দিগন্ত উন্মোচন করে।

তিনি আরও বলেন, পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেন। এর মধ্যে শ্রম আইন ২০০৬ প্রণয়ন এবং শ্রম কল্যাণ ফাউন্ডেশন গঠন উল্লেখযোগ্য।

বর্তমান সরকারও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং তাদের সামগ্রিক কল্যাণে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্প, কৃষি, পরিবহনসহ সব খাতে তাদের পরিশ্রম দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করছে। একই সঙ্গে প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স এবং তৈরি পোশাক খাতের আয় দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস।

সরকার শ্রমিকদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ ধাপে ধাপে বাস্তবায়ন করছে উল্লেখ করে তিনি বলেন, বন্ধ হয়ে যাওয়া কিছু রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা কর্মসংস্থান বাড়াতে সহায়ক হবে।

অনুষ্ঠানে মালিক ও শ্রমিকদের পারস্পরিক সহযোগিতা ও আস্থার গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, একটি সুস্থ শিল্প পরিবেশ গড়ে তুলতে উভয় পক্ষের সমন্বয় জরুরি। এ ক্ষেত্রে ট্রেড ইউনিয়নের কার্যক্রমকে উৎসাহিত করার কথাও উল্লেখ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ