,

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

news-image

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহবাগ এলাকায় নবনির্মিত শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ দিবসের উদ্বোধন ঘোষণা করেন।

এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’। অনুষ্ঠানে দরিদ্র, নিম্নবিত্ত ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে আইনগত সহায়তা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন পর্যায়ে লিগ্যাল এইড কার্যক্রম সম্প্রসারণে জেলা, মহানগর, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক সভা ও র‍্যালি আয়োজন করা হচ্ছে।

এছাড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘জাতীয় আইনগত সহায়তা সংস্থা’র মাধ্যমে অসহায় ও আর্থিকভাবে দুর্বল মানুষদের বিনামূল্যে আইনি পরামর্শ ও মামলা পরিচালনার সহায়তা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে আইনমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিচার বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ