রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

news-image

আদালত প্রতিবেদক : ধর্ষণ মামলার এক আসামি ও মামলার বাদীর মধ্যে আদালত প্রাঙ্গণেই বিয়ে সম্পন্ন হয়েছে। একইসঙ্গে আসামির জামিনও মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ-এর আদালতে এ ঘটনা ঘটে। পরে আদালত আসামির জামিন আবেদন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী জানান, বাদী বর্তমানে অন্তঃসত্ত্বা হওয়ায় উভয় পক্ষের মধ্যে আপসের ভিত্তিতে ১০ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে বিয়ের সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী আদালতেই বিয়ে সম্পন্ন করা হয় এবং আদালত তিন মাসের মধ্যে দেনমোহরের অর্থ পরিশোধের নির্দেশ দেন। এছাড়া ৫ হাজার টাকা মুচলেকায় আসামির জামিন মঞ্জুর করা হয়।

বাদীপক্ষের আইনজীবীও জানান, মামলাটি আপসে নিষ্পত্তি হয়েছে এবং উভয় পক্ষ এখন সংসার করতে সম্মত।

এর আগে মামলার অভিযোগ অনুযায়ী, মোবাইল ফোনে পরিচয়ের পর সম্পর্ক গড়ে ওঠে এবং পরে বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের অভিযোগ আনা হয়। পরবর্তীতে অন্তঃসত্ত্বা হওয়ার পর ভাটারা থানায় মামলা করা হয়। পরে আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ