,

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

news-image

অনলাইন ডেস্ক :   মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের কোনো সদস্য জামায়াতে ইসলামীতে যুক্ত হলে তা ‘দ্বিগুণ অপরাধ’ হিসেবে বিবেচিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। তার এ বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তেজনা সৃষ্টি হয়।

মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে বহু রাজাকার আত্মসমর্পণ করেছিল এবং তাদের আইনের আওতায় আনা হয়েছিল। তিনি সাম্প্রতিক সহিংসতা, থানা লুট ও পুলিশ হত্যার ঘটনাগুলোর তদন্ত ও বিচার দাবি করেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের কেউ নির্দিষ্ট রাজনৈতিক দলে যুক্ত হলে তা গ্রহণযোগ্য নয় এবং এমন হলে তা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হওয়া উচিত। তার এই মন্তব্যের পরপরই বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানালে সংসদ কক্ষে হট্টগোল শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান এবং সংসদীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বক্তব্য দিয়ে ফজলুর রহমানের মন্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, নিজের অবদান তুলে ধরতে গিয়ে অন্যদের অবদানকে খাটো করা ঠিক নয় এবং ব্যক্তিগত পরিচয় নিয়ে প্রশ্ন তোলা অনুচিত।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি কোন রাজনৈতিক দল বা মতাদর্শ অনুসরণ করবেন, তা তার ব্যক্তিগত অধিকার এবং এতে হস্তক্ষেপ সংবিধানসম্মত নয়। এ ধরনের মন্তব্যের তিনি তীব্র প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট অংশ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ