রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু

news-image

সারাদেশে গত এক দিনে হাম ও এর উপসর্গে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে, আর বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের লক্ষণ নিয়ে।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী এ পরিসংখ্যান জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম আক্রান্ত হয়ে মোট ৪৭ জন মারা গেছেন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৬ জনে।

এ ছাড়া এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৮৫৬ জন। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৬৬২ জন বলে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, হাম সন্দেহে এ পর্যন্ত ২৩ হাজার ৩৪৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৯৯১ জন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ