রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সিলেট সফর শনিবার

news-image

নিজস্ব প্রতিবেদক, সিলেট : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২ মে শনিবার সিলেট সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম সিলেট সফর।

প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এই সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সাড়ে ১০টায় হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন।

এরপর সকাল ১১টায় নগরের সুরমা নদীর তীরে চাঁদনীঘাটে সিলেট নগরের জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশন গৃহীত প্রকল্পের উদ্বোধন করবেন।
সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খননের উদ্বোধন করবেন। বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করবেন। এরপর বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেবেন।

সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা করবেন।

গত ১৯ এপ্রিল সিলেট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের আগমনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করার বিষয়ে সভায় আলোচনা করা হয়। একই সঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরের ভবন সুসজ্জিতকরণ, রাস্তাঘাট মেরামত, নগর ভবনের পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং সড়কের পাশের গাছপালার সৌন্দর্যবর্ধনের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া জেলা স্টেডিয়ামে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং প্রতিটি খেলার জন্য পৃথক টিম গঠন করা হবে।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল