রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ১৪৬, ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টি

news-image

টানা কয়েকদিনের তাপপ্রবাহের পর বিকেলের বৃষ্টি স্বস্তি দিয়েছে রাজধানীবাসীকে। ঝড়ো হাওয়া ও বজ্রপাতের সঙ্গে হওয়া এ বৃষ্টিপাতের পরিমাণ ৩২ মিলিমিটার ছিল বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৬ এপ্রিল) রাতে দেওয়া গত ২৪ ঘণ্টার (সন্ধ্যা ৬টা পর্যন্ত) আবহাওয়ার বার্তায় এ তথ্য জানিয়েছে অধিদপ্তর।

তবে এ সময়ে দেশের সবচেয়ে বেশি ১৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরে। বিভাগটির অন্য জেলাগুলোতে হওয়া বৃষ্টিপাতের পরিমাণও কম ছিল না। সৈয়দপুরে দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তেঁতুলিয়ায় ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এ সময়ে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোনো জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি।

এর আগে, দেশের ৫ বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সতর্কবার্তা জানিয়েছিল আবহাওয়া অফিস। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দেওয়া হয়েছিল।

আবহাওয়া অফিসের বার্তায় বলা হয়, রোববার দুপুরের পর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে।

এ জাতীয় আরও খবর

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল