,

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

news-image

অনলাইন ডেস্ক : দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত গবেষকদের জন্য বৃত্তি চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রীর ‘গবেষণা ও উচ্চশিক্ষা সহায়তা তহবিল’। এ বিষয়ে নীতিমালা চূড়ান্ত করা হয়েছে।

সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত তহবিলের স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

নীতিমালা অনুযায়ী, তিন বছর মেয়াদি এই বৃত্তির আওতায় নির্বাচিত গবেষকরা প্রতি মাসে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধাও থাকবে।

সভায় ২০২৬–২৭ অর্থবছরের জন্য বৃত্তি প্রদানের আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্তও নেওয়া হয়।

এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকারি কমিশনের চেয়ারম্যান এবং শিক্ষা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের মাধ্যমে উচ্চশিক্ষা ও গবেষণাকে আরও উৎসাহিত করার লক্ষ্য রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ