সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

news-image

অনলাইন ডেস্ক : চলমান এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি এ ঘটনায় নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে।

শনিবার এক বিবৃতিতে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী একটি প্রতারক চক্রের মাধ্যমে অনলাইনে প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করা হয়।

বিবৃতিতে বলা হয়, বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে ঘাটতির ইঙ্গিত দেয়। একই সঙ্গে দাবি করা হয়, পরীক্ষার হল তদারকির চেয়ে শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন এবং শিক্ষার্থী-শিক্ষকদের অধিকার নিশ্চিত করার দিকে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এনসিপি আরও উল্লেখ করে, প্রশ্নফাঁসের মতো গুরুতর অভিযোগ সামনে আসার পরও যথাযথ পদক্ষেপ না নেওয়া হলে তা শিক্ষাব্যবস্থার জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। গণমাধ্যমের তথ্যে বলা হয়েছে, কয়েকদিন ধরেই এ ধরনের কার্যক্রম চলছিল, যা সময়মতো রোধ করা যায়নি।

দলটির পক্ষ থেকে বলা হয়, পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনায় শিক্ষক ও পরিদর্শকরাই যথেষ্ট ভূমিকা রাখতে পারেন। মন্ত্রণালয়ের উচিত প্রশাসনিক তদারকি জোরদার করা এবং এমন ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া।

বর্তমান পরিস্থিতিতে প্রশ্নফাঁসের অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে এনসিপি।

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার