রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, গুজব ও বিভ্রান্তিমূলক প্রচারণা চালিয়ে বিএনপিকে দুর্বল করা যাবে না। তিনি দাবি করেন, বিএনপি একটি জনভিত্তিক দল এবং সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

শনিবার রাজধানীর মাদারটেক এলাকায় আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, এ ধরনের কর্মসূচি রাজনৈতিক নয়, বরং মানবসেবামূলক উদ্যোগ। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শ থেকেই এ ধরনের সেবামূলক কাজের অনুপ্রেরণা এসেছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলীয় নেতাকর্মীরা সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং তাদের সহায়তায় কাজ করছেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি বলেন, হুইলচেয়ার প্রদান তাদের চলাফেরাকে সহজ করবে এবং আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।

দেশের উন্নয়ন ও মানুষের আস্থা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, নির্দিষ্ট পরিকল্পনা ও কর্মসূচির মাধ্যমে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও তুলে ধরেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ