,

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেছেন, সরকার টাকা ছাপিয়ে অর্থায়ন করছে এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই। শনিবার সচিবালয়ে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা জানান।

সম্প্রতি এক সেমিনারে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) দাবি করে, কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেওয়া হচ্ছে, যা মূল্যস্ফীতি বাড়াতে পারে। তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে গভর্নর সরাসরি এ দাবি প্রত্যাখ্যান করেন।

তিনি আরও বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা বেশ জটিল প্রক্রিয়া। তবে যাতে ওই অর্থ কেউ ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সরকার কাজ করছে।

একই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীও বলেন, সরকার টাকা ছাপিয়ে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে—এ ধারণা সঠিক নয়। ভুল তথ্য ছড়ালে দেশের আন্তর্জাতিক ক্রেডিট রেটিং ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও তিনি সতর্ক করেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ঋণ গ্রহণ একটি স্বাভাবিক অর্থনৈতিক প্রক্রিয়া।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ