,

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

news-image

অনলাইন ডেস্ক : আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর পাশাপাশি কয়েকটি বিভাগে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।

শনিবার আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে বলা হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিচ্ছিন্ন এলাকায় দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালীসহ কয়েকটি জেলায় এবং খুলনা বিভাগের ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

পরবর্তী কয়েকদিনেও বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। রোববার থেকে বুধবার পর্যন্ত বিভিন্ন বিভাগে দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ভারী বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। বিশেষ করে সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঢাকাসহ আশপাশের অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী পাঁচ দিনের মধ্যে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ