,

সম্ভাব্য নাশকতার তথ্য, গুরুত্বপূর্ণ স্থাপনায় সতর্কতা জোরদার

news-image

অনলাইন ডেস্ক : দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও জনমনে ভীতি ছড়ানোর উদ্দেশ্যে একটি নিষিদ্ধ উগ্রবাদী গোষ্ঠীর সম্ভাব্য নাশকতা পরিকল্পনার তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। এ প্রেক্ষাপটে সারাদেশে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত একটি চিঠি থেকে পুলিশ সদর দপ্তর দেশের সব পর্যায়ের পুলিশ ইউনিট—রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে। এতে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ ও নিরাপত্তা জোরদারের কথা বলা হয়।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সদস্য ইশতিয়াক আহম্মেদ সামী (ওরফে আবু বক্কর/আবু মোহাম্মদ) এর সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগ ছিল। সংশ্লিষ্ট চক্রটি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র এবং রাজধানীর শাহবাগ এলাকা। হামলার ক্ষেত্রে বিস্ফোরকের পাশাপাশি দেশীয় ধারালো অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র ব্যবহারের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।

এছাড়া বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারেও হামলার পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আইনশৃঙ্খলা বাহিনী এসব ব্যক্তিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরাপত্তা জোরদার, নজরদারি বাড়ানো এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ