রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে দক্ষ ও মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনমুখী প্রশাসনিক কাঠামো গড়ে তোলা সময়ের দাবি।

শনিবার সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন-এর তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নে বিয়ামের অবদান তুলে ধরেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী জানান, একটি আধুনিক রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন প্রশিক্ষিত, সৃজনশীল ও দায়িত্বশীল জনবল। সে লক্ষ্যেই সরকার দক্ষ মানবসম্পদ তৈরি এবং প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছে। নতুন যে প্রশিক্ষণ ও আবাসন সুবিধাসহ ভবনটি নির্মিত হচ্ছে, তা ভবিষ্যৎ প্রশাসনিক নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বিয়াম শুধু একটি প্রতিষ্ঠান নয়; এটি প্রশাসনিক সক্ষমতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনের প্রসঙ্গ টেনে তারেক রহমান উল্লেখ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী অঙ্গীকারগুলো বাস্তবায়নে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠান শেষে তিনি বিয়াম ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল