সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্ভাব্য জঙ্গি হুমকি নিয়ে সতর্কতা, আতঙ্ক নয়—জানাল সিটিটিসি

news-image

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতার প্রেক্ষাপটে রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে। পুলিশ সদরদপ্তরের একটি নির্দেশনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে। তবে পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর কর্মকর্তারা।

শনিবার সকালে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিং শেষে সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশী সাহাবুদ্দীন বলেন, সম্ভাব্য জঙ্গি তৎপরতা নিয়ে কিছু তথ্য পাওয়া গেছে এবং তা যাচাইয়ে সংশ্লিষ্ট ইউনিটগুলো কাজ করছে। সাইবার গোয়েন্দা টিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও তিনি জানান। একই সঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ব্রিফিংয়ে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার বিষয়টিও উঠে আসে। সিটিটিসির তথ্য অনুযায়ী, একটি চক্র ভুয়া প্রশ্ন সরবরাহের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। পরে দেখা যায়, তাদের দেওয়া প্রশ্নের সঙ্গে প্রকৃত পরীক্ষার প্রশ্নের কোনো মিল নেই। এ ঘটনায় ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে চারজনকে আটক করা হয়েছে।

এদিকে নিরাপত্তা সংস্থাগুলোর কাছে পাওয়া তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী গোষ্ঠী গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে নাশকতার পরিকল্পনা করতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং রাজধানীর শাহবাগ এলাকা।

গোয়েন্দা তথ্য বলছে, হামলায় বিস্ফোরক ছাড়াও দেশীয় অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র ব্যবহারের আশঙ্কা রয়েছে। এমনকি কিছু অস্ত্রাগারেও হামলার পরিকল্পনার ইঙ্গিত মিলেছে। সংশ্লিষ্টদের উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি বাড়ানো এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সিটিটিসি জানিয়েছে, নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত

এ জাতীয় আরও খবর