রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে জুলাইয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে

news-image

ঢাকার সাভারের আমিনবাজার ল্যান্ডফিল থেকে সংগৃহীত বর্জ্য ব্যবহার করে আগামী ১ জুলাই থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বুধবার (২২ এপ্রিল) ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিলতার কারণে বর্জ্যভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটি বন্ধ ছিল। তবে নতুন উদ্যোগের মাধ্যমে প্রকল্পটি দ্রুত চালুর চেষ্টা চলছে।

প্রতিমন্ত্রী আরও জানান, বর্জ্য ব্যবস্থাপনার কারণে আশপাশের পরিবেশে যে দূষণ ও দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে, তা কমাতে বর্জ্য ফেলা নিয়ন্ত্রণে আনা হবে। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে ফেলা হয়, যা আশপাশের এলাকার পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। কর্তৃপক্ষের আশা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে এই সমস্যার অনেকটাই সমাধান হবে।

পরিদর্শনকালে পরিবেশ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ