রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো পুলিশের ১৩ কর্মকর্তা

news-image

অনলাইন ডেস্ক : পুলিশ বাহিনীর অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার আওতায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা প্রচলিত নিয়ম অনুযায়ী সব ধরনের অবসর সুবিধা পাবেন এবং আদেশটি সঙ্গে সঙ্গে কার্যকর হবে।

যেসব কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে, তাদের মধ্যে রয়েছেন ড. এ কে এম মাসুম রব্বানী, মো. সাখাওয়াত হোসেন, মহ. আশরাফুজ্জামান, এ জেড এম নাফিউল ইসলাম, মোহাম্মদ আবুল ফয়েজ, মো. মনিরুল ইসলাম, মাহফুজুর রহমান, মো. মুনিবুর রহমান, মো. ইকবাল হোসেন, শামীমা বেগম, মো. আবু কালাম সিদ্দিক, মো. আমিনুল ইসলাম এবং সালমা বেগম।

সরকারের এই সিদ্ধান্তে পুলিশ প্রশাসনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ