,

বাসভাড়া না বাড়ানোর নির্দেশ মালিক সমিতির

news-image

অনলাইন ডেস্ক : সরকারের অনুমোদন ছাড়া কোনো অবস্থাতেই বাসভাড়া বৃদ্ধি না করতে পরিবহন মালিকদের কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

বুধবার সংগঠনটির মহাসচিব মো. সাইফুল আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সরকার থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিদ্যমান ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। দেশের সব রুটে চলাচলকারী পরিবহন মালিক ও শ্রমিকদের এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

তবে একইসঙ্গে পরিবহন খাতের ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে। সমিতির মতে, ডিজেলের দাম লিটারপ্রতি বৃদ্ধির ফলে পরিচালন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি ডলারের দামের ঊর্ধ্বগতির কারণে যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ ব্যয়ও বৃদ্ধি পেয়েছে।

এই প্রেক্ষাপটে খাতটিকে টেকসই রাখতে বাস্তবসম্মত ভাড়া নির্ধারণে সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করেছে মালিক সমিতি।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ