,

তথ্যের স্বচ্ছতা নিশ্চিতে ইউনেস্কোর অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান

news-image

অনলাইন ডেস্ক : তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের এই সময়ে সঠিক ও স্বচ্ছ তথ্য নিশ্চিত করতে ইউনেস্কোর অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

আলোচনায় মন্ত্রী অপতথ্য ও ভ্রান্ত তথ্যের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় ইউনেস্কোর কারিগরি সহায়তায় একটি কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এ সময় ইউনেস্কো প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বিশ্বজুড়ে ভুয়া তথ্য প্রতিরোধে তাদের উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, তথ্য যাচাই বা ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদারে ইউনেস্কো বিশেষভাবে কাজ করছে এবং এ বিষয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ইউনেস্কোর এসব উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম ও নীতিনির্ধারণী পর্যায়ে সংস্থাটির সঙ্গে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। তিনি তথ্যের স্বচ্ছতা বজায় রাখতে আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর জোর দেন।

জবাবে ইউনেস্কোর পক্ষ থেকে বাংলাদেশকে এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ