সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবহন ভাড়া পুনর্নির্ধারণে সিদ্ধান্ত আসছে বৃহস্পতিবার

news-image

অনলাইন ডেস্ক : জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও ট্রাকসহ বিভিন্ন পরিবহনের ভাড়া সমন্বয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী বৃহস্পতিবার নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার সচিবালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, বৈঠকে এখনো নতুন ভাড়ার হার নির্ধারণ করা হয়নি। বিষয়টি নিয়ে আরও আলোচনা শেষে পরদিন সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে, সরকারি অনুমোদন ছাড়া ভাড়া বাড়ানো থেকে বিরত থাকতে পরিবহন মালিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, অনুমতি ছাড়া ভাড়া বৃদ্ধি করলে তা গ্রহণযোগ্য হবে না।

সমিতি জানায়, ডিজেলের দাম লিটারপ্রতি উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় পরিবহন পরিচালনার খরচ অনেক বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ডলারের দামের ঊর্ধ্বগতির কারণে যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ ব্যয়ও বেড়েছে।

এ অবস্থায় খাতটিকে টিকিয়ে রাখতে বাস্তবসম্মত ভাড়া নির্ধারণের জন্য সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি জ্বালানি তেলের দামে বড় ধরনের সমন্বয় করা হয়েছে, যা গত রোববার থেকে কার্যকর হয়েছে। নতুন দরে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন—সবগুলোর দামই বেড়েছে।

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার