,

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটস নেতাদের সৌজন্য সাক্ষাৎ

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ স্কাউটসের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনসহ স্কাউটসের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, এ সময় স্কাউট নেতারা সংগঠনের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে বিষয়গুলো শোনেন এবং দেশের তরুণদের দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকার প্রশংসা করেন।

তিনি স্কাউট আন্দোলনের মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বলেও জানা গেছে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ