বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনৈতিক সমঝোতায় বিএনপির অবস্থান কঠোর: সংসদে অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে কোনো পক্ষের সঙ্গে আপস বা সমঝোতার নীতিতে বিএনপি বিশ্বাস করে না। একইসঙ্গে আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের সঙ্গে সরকারের কোনো ধরনের সমঝোতা হয়নি বলেও স্পষ্ট করেন তিনি।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ ইসলামী ব্যাংক ও জনতা ব্যাংক থেকে এস আলম গ্রুপের বিপুল পরিমাণ ঋণ এবং খেলাপির বিষয় তুলে ধরে জানতে চান, এসব অর্থ পুনরুদ্ধারে সরকারের বিশেষ পরিকল্পনা আছে কি না এবং এ বিষয়ে কোনো সমঝোতা হয়েছে কি না।

জবাবে অর্থমন্ত্রী বলেন, বিএনপি সরকারের সময় আর্থিক শৃঙ্খলা ও সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে কখনও প্রশ্ন ওঠেনি। তিনি জোর দিয়ে বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার নীতি বিএনপির নয়।

তিনি আরও জানান, ব্যাংক রেজুলেশন আইনে সাম্প্রতিক সংশোধন কাউকে ছাড় দেওয়ার জন্য নয়, বরং অর্থ পুনরুদ্ধারের সুযোগ তৈরি করার জন্য একটি নতুন পথ হিসেবে বিবেচিত হচ্ছে। এ ক্ষেত্রে বিদ্যমান শেয়ারহোল্ডার বা নতুন বিনিয়োগকারীরাও অংশ নিতে পারবেন।

পাচার হওয়া অর্থ ফেরাতে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বিদেশে অর্থ পাচারের অভিযোগে বিভিন্ন দেশে আইনি সহায়তা চাওয়া হয়েছে এবং দেশি-বিদেশি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পদ শনাক্ত ও পুনরুদ্ধারের চেষ্টা চলছে। তবে তিনি স্বীকার করেন, এ ধরনের অর্থ ফেরত আনা একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া।

সরকার জানিয়েছে, এস আলম গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিপুলসংখ্যক ব্যাংক হিসাব ও সম্পদ ইতোমধ্যে জব্দ করা হয়েছে এবং একাধিক মামলা বিচারাধীন রয়েছে। বিদেশেও সম্পদ জব্দে উদ্যোগ নেওয়া হয়েছে।

সংসদে আরও জানানো হয়, বড় ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজ চলছে। একইসঙ্গে ব্যাংক খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিভিন্ন কৌশল গ্রহণ করা হয়েছে।

দুর্বল অবস্থায় থাকা কয়েকটি ব্যাংকের আমানতকারীদের সুরক্ষায় সরকার বিশেষ স্কিম চালু করেছে বলেও জানান অর্থমন্ত্রী। এর আওতায় ক্ষুদ্র আমানতকারীদের নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেরত দেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী আরও জানান, গত প্রায় দেড় দশকে সরকার বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ গ্রহণ করেছে, যার একটি অংশ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। বর্তমানে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হলেও তা ব্যবস্থাপনার মধ্যে রয়েছে বলে দাবি করেন তিনি।

এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়েছে বলেও সংসদে তথ্য দেন অর্থমন্ত্রী।

অন্যদিকে, কৃষিখাতে বিশেষ পরিকল্পনার কথাও তুলে ধরে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের আমকে ঘিরে রপ্তানি ও শিল্পায়নের সুযোগ কাজে লাগাতে সরকার উদ্যোগ নিচ্ছে। বরেন্দ্র অঞ্চলের কৃষি সম্ভাবনা উন্নয়নে অবকাঠামো ও সংরক্ষণ ব্যবস্থার ওপর জোর দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালনের নির্দেশনা

বাসভাড়া না বাড়ানোর নির্দেশ মালিক সমিতির

তথ্যের স্বচ্ছতা নিশ্চিতে ইউনেস্কোর অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান

বিশ্বকাপের আরও টিকিট ছাড়ছে ফিফা

কিশোরগঞ্জ ও রংপুরের পুলিশ সুপারসহ ৪ কর্মকর্তাকে বদলি

বিএনপিকে ন্যানসির ‘লাল সালাম’

বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

পরিবহন ভাড়া পুনর্নির্ধারণে সিদ্ধান্ত আসছে বৃহস্পতিবার

ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়াল ইইউ

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটস নেতাদের সৌজন্য সাক্ষাৎ

জুলাই থেকে শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও ইউনিফর্ম দেবে সরকার

চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক